৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি,কীভাবে থাকবেন নিরাপদ

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি,কীভাবে থাকবেন নিরাপদ
শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি,কীভাবে থাকবেন নিরাপদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 05 নভেম্বর 2025 | আপডেট: 10:57, 18 আগস্ট 2026

৭১ ভিশন ডেস্ক:-শীত এলেই বেড়ে যায় হার্ট অ্যাটাকের আশঙ্কা। তাই আগেভাগেই সতর্ক থাকা জরুরি। কারণ, সামান্য কিছু অভ্যাসও বড় বিপদের কারণ হতে পারে।শীতকালে অনেকেই আরাম পেতে গরম পানি দিয়ে গোসল করেন, কিন্তু এই অভ্যাস শরীরের জন্য হতে পারে নীরব বিপদ।

 

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে—ত্বক শুষ্ক হয়ে যায়, হৃদ্‌যন্ত্রের ওপর বাড়ে চাপ, এমনকি পুরুষদের প্রজনন ক্ষমতাও কমে যেতে পারে।

 

পুরুষদের ফার্টিলিটিতে ক্ষতি : গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে গরম পানি দিয়ে গোসল করলে পুরুষদের শুক্রাণু উৎপাদন কমে যায়। গরম পানির উচ্চ তাপমাত্রা টেস্টিকলসের কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে সন্তান ধারণের ক্ষমতা হ্রাস পেতে পারে। তাই বিশেষজ্ঞরা ছেলেদের ঠান্ডা বা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দিয়েছেন।

 

হৃদরোগের আশঙ্কা বাড়ে : চিকিৎসকদের মতে, প্রচন্ড ঠান্ডায় একদম গরম পানিতে গোসল করলে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে। এতে হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে। যাদের আগে থেকে হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি প্রাণঘাতীও হতে পারে।

 

ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয় : গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল বা আর্দ্রতা শুষে নেয়। নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যায়। ফলে দেখা দেয় চুলকানি, ফাটল ও উজ্জ্বলতা হারানোর সমস্যা। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন ছাড়া গরম পানি দিয়ে গোসল না করাই ভালো।

ঠান্ডা পানিতে গোসলের উপকারিতা : ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি রক্তসঞ্চালন ঠিক রাখে, শরীরকে সতেজ করে এবং স্ট্রেসও কমায়।

 

দুর্গন্ধ দূর করতে ফিটকিরির কৌশল : অনেক সময় গরম পানি ব্যবহার করলে বাথরুমে হালকা দুর্গন্ধ হতে পারে। তাই সহজ সমাধান– একটি ছোট ফিটকিরির টুকরো রেখে দিন সেখানে। এটি বাতাস বিশুদ্ধ করে এবং দুর্গন্ধ শোষণ করে নেয়।

পিএনএস

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত