৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

সরাইল আশুগঞ্জের উন্নয়ন ঘিরে এমপি প্রার্থী আহসান উদ্দিন খান শিপনের নানা পরিকল্পনা

সরাইল আশুগঞ্জের উন্নয়ন ঘিরে এমপি প্রার্থী আহসান উদ্দিন খান শিপনের নানা পরিকল্পনা
সরাইল আশুগঞ্জের উন্নয়ন ঘিরে এমপি প্রার্থী আহসান উদ্দিন খান শিপনের নানা পরিকল্পনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 06 সেপ্টেম্বর 2025 | আপডেট: 06:29, 21 আগস্ট 2026

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি:মোঃ রাকিবুর রহমান রকিব:-ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় সাংবাদিক ও জনতার মুখোমুখি শীর্ষক আলোচনা সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন। এসময় নির্বাচনী আসনের উন্নয়ন ঘিরে তাঁর নানা পরিকল্পনা সকলের উদ্দেশ্যে তোলে ধরেন তিনি।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা সদরে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ জামাল।

আলোচনা সভায় নিজের বক্তব্যে আহসান উদ্দিন খান শিপন বলেন, আমার নির্বাচনী এলাকা সরাইল-আশুগঞ্জের ইতিহাস দীর্ঘদিনের। তবে সর্বদিকে স্বয়ংসম্পূর্ণ হলেও বরাবরই দু'টি উপজেলায় নানাভাবে অবহেলিত। দল যদি আমাকে মূল্যায়ন করে ও জনগণ যদি আমার পাশে থাকে ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া-২ আসন'কে আমি টেকসই উন্নয়নের মধ্য দিয়ে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করবো।

 

এসময় তিনি যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা ক্ষেত্রে'র উন্নতি, শিক্ষার মানোন্নয়ন'সহ বিভিন্ন বিষয়ে তাঁর পরিকল্পনা ও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা'র মধ্যে রাখলে অবশ্যই এলাকার উন্নয়ন অগ্রগতি সম্ভব। আমি অবহেলিত সরাইল-আশুগঞ্জের মানুষের আশা আকাঙ্খা ও প্রত্যাশার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করে তা জানাচ্ছি। আশা করছি জনগণ আমার সঙ্গে থাকলে ও আমার দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় আসলে সরাইল ও আশুগঞ্জ'কে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করা হবে।

 

নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, আমি একেবারে তৃণমূল থেকে রাজনীতি করে কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছেছি। লোভ লালসার জীবন উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে রাজনীতি করে যাচ্ছি। 

 

৩১ বছরের রাজনীতির জীবনে একাধিকবার জেল খেটেছি, জুলুম অত্যাচারের শিকার হয়েছি। তবুও থেমে যায়নি, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আমাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। 

 

আমার নেতা তারেক রহমানের ৩১ দফা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এখন কাজ করছি। ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের রাষ্ট্রক্ষমতায় আসবে বলে আমরা আশাবাদী।

মোঃ রাকিবুর রহমান রকিব 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 
মোবাইল ০১৭২০৪১৬২৫৮
তারিখ ৬-৯-২০২৫

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →