৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন্ডিং:

আজ সব দোকানপাট খোলা রাখার ঘোষণা ব্যবসায়ীদের ‎

আজ সব দোকানপাট খোলা রাখার ঘোষণা ব্যবসায়ীদের ‎
আজ সব দোকানপাট খোলা রাখার ঘোষণা ব্যবসায়ীদের ‎
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 13 নভেম্বর 2025 | আপডেট: 08:44, 17 আগস্ট 2026

নিজস্ব প্রতিবেদক : 

বৃহস্পতিবার রাজধানীসহ দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে। তবে যেসব এলাকায় আগে থেকে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা রয়েছে, সেসব এলাকায় বন্ধ থাকবে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামীকাল দোকান খোলা রাখার এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল যথারীতি দোকানপাট ও শপিং মলগুলো খোলা থাকবে।

আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ঠেকাতে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে দোকান ব্যবসায়ীরা জানান, আগামীকাল দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে।

জানতে চাইলে নাজমুল হাসান  বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে অনেক মানুষের মনে প্রশ্ন জেগেছে যে দোকানপাট খোলা থাকবে কি না। এ ছাড়া অনেক দোকানমালিক নিজেও ধোঁয়াশার মধ্যে রয়েছেন কী হবে বা কী করবেন। তাই আমরা এ বিষয়ে একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি—সবাইকে যথারীতি দোকান খোলা রাখার জন্য। যথারীতি বলতে আমরা বুঝিয়েছি, যে এলাকায় সাপ্তাহিক বন্ধ, সে এলাকায় বন্ধ থাকবে। যেখানে সাপ্তাহিক বন্ধ নেই, সে এলাকা ছাড়া অন্য সব এলাকায় দোকানপাট স্বাভাবিকভাবেই খোলা থাবে।’

দোকানপাট খোলা রাখার কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতিও। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘কাল স্বাভাবিক নিয়মেই সব খোলা থাকবে। আলাদা করে তাই খোলা রাখার কোনো ঘোষণা দিইনি আমরা।’

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার