৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করবে এনসিপি
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করবে এনসিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 29 জুন 2025 | আপডেট: 12:28, 31 আগস্ট 2026

জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

আজ রোববার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র–জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ থেকে ৩০ জুলাই দেশের সব জেলায় জুলাই পদযাত্রা হবে। এর নাম দেওয়া হয়েছে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”। ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এই সময়ে আমরা শহীদ পরিবারদের কাছে যাব। তাঁদের কবর জিয়ারত করব। আহত যোদ্ধা ও অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র–জনতার সঙ্গে কথা বলব। জুলাই নিয়ে তাঁদের আকাঙ্ক্ষার কথা শুনব। জাতীয় নাগরিক পার্টির নেতারা একসঙ্গে এই পদযাত্রা করবে।’


নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠন করেছি। এই কমিটি পুরো পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করবে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কমিটির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক অনিক রায়কে সদস্যসচিব করা হয়েছে। কোন রুটে, কোন জেলায় পদযাত্রা হবে, তার বিস্তারিত আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়ে দেব।’

এ ছাড়া ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস, ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র–জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ এবং ৫ আগস্ট ছাত্র–জনতার মুক্তি দিবস উদ্‌যাপনেরও ঘোষণা দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হন, সেদিনকে বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করা হবে। এদিন সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী এক দফা ঘোষণা হয়েছিল। চলতি বছর ওই দিনটিতে শহীদ মিনারে ছাত্র–জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। জুলাই ঘোষণাপত্র সরকারের দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা করতে পারেনি। ইতিমধ্যে সরকারের দেওয়া ৩০ কার্যদিবস পার হয়ে গেছে। তাই অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আগামী ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ কর্মসূচি করা হবে। জুলাই পদযাত্রায় সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা শুনে আমরা আগস্টে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করব।’

ছাত্র–জনতার মুক্তি দিবস উদ্‌যাপনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৫ আগস্ট ছাত্র–জনতার মুক্তি দিবস উদ্‌যাপন করব। এদিন শেখ হাসিনা পালানোর মাধ্যমে গণ–অভ্যুত্থান প্রাথমিক বিজয় অর্জন করেছিল। বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা ও মুক্তি লাভ করেছিল। ফলে সে মুক্তি উদ্‌যাপনে আমরা মুক্তি দিবস উদ্‌যাপন করব।’
দলের পক্ষ থেকে ঘোষণাপত্র দিলে সরকারের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম  বলেন, ‘সরকার আগস্টের মধ্যে জুলাই সনদ দেওয়ার কথা বলেছে। ঐকমত্য কমিশনে সেটি নিয়ে আলোচনা চলছে। সে প্রক্রিয়ায় আমরা অংশ নিচ্ছি। আমরা আশা করব, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ রচনা করবে। যেখানে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখাটি উল্লেখ থাকবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, সরকার বারবার জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বলেও দিতে পারেনি। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, তাই আর কারও ওপর নির্ভরশীল না হয়ে ছাত্র–জনতাকে সঙ্গে নিয়ে এই ঘোষণাপত্র পাঠ করা হবে। এটা ছাত্র–জনতার পক্ষ থেকেই হবে। জুলাই গণ–অভ্যুত্থানে যাঁরা অংশগ্রহণ করেছিলেন, কথা বলে তাঁদেরও আহ্বান জানানো হবে। এতে কেউ যদি সম্মত না হয়, সেটা তাঁদের ব্যাপার। তাঁরা নিজেদের দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম।

জুলাই পদযাত্রায় কোনো বাধা বা হামলার আশঙ্কা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এ ধরনের কিছু হলে তাঁদের প্রস্তুতি আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, অভিযোগ নিয়ে বর্তমানে যাঁরা দায়িত্বপ্রাপ্ত আছেন বা আগের যে এক্সিকিউটিভ কমিটি ছিল, তাঁরা বিষয়গুলো দেখছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহবায়ক অনিক রায় উপস্থিত ছিলেন।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু