৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

কুমিল্লার বাঙ্গরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

কুমিল্লার বাঙ্গরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ
কুমিল্লার বাঙ্গরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 01 আগস্ট 2026 | আপডেট: 11:29, 31 আগস্ট 2026

কুমিল্লা প্রতিনিধি : 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা আজহারের বিরুদ্ধে। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত আজহার (পিতা: আব্দুল জলিল মেম্বার), মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর গ্রামের বাসিন্দা।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে একই এলাকার বাসিন্দা মো. আজাহার মিয়া কৌশলে ভুক্তভোগী শিশুকে নিজের পোল্ট্রি খামারের পাশে একটি টিনশেড ঘরে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত ঘর থেকে বের হয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেন।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগীর বাবা বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয়রা জানান – জামায়াতে ইসলামীর নেতা আজহার এর আগেও এলাকায় নানান অপকর্মের সাথে জড়িত ছিলেন। তিনি গ্রামের প্রভাবশালী হওয়ায় টাকা পয়সা দিয়ে অপরাধ ধামাচাপা দেন।

স্থানীয় হোমিওপ্যাথি ডাক্তার সেতু দেবনাথের চেম্বারে গিয়ে ধর্ষিত শিশুর রক্তপাত বন্ধ করা হয়। নানান অসামাজিক কার্যকলাপের সঙ্গে সেতু দেবনাথও জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন- আজহার নামের এক ব্যাক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে বাঙ্গরা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.