৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

হঠাৎ করেই কুষ্টিয়ায় চালের দাম বাড়ায় ভোক্তাদের মাঝে ক্ষোভ

হঠাৎ করেই কুষ্টিয়ায়  চালের দাম বাড়ায় ভোক্তাদের মাঝে ক্ষোভ
হঠাৎ করেই কুষ্টিয়ায় চালের দাম বাড়ায় ভোক্তাদের মাঝে ক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 03 আগস্ট 2026 | আপডেট: 10:29, 31 আগস্ট 2026

 

শামসুল আলম স্বপন : 

 


হঠাৎ করেই কুষ্টিয়ার খাজানগরের চালের মোকামে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে পড়েছে এর ব্যাপক প্রভাব । বাসমতি ,মিনিকেট,কাজল লতা,আটাইশ,স্বর্ণা চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে । মোকামে চালের দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বিক্রেতারা সব ধরণের চালের দাম বাড়িয়েছে । এ কারণে ভোক্তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে । 


রবিবার কুষ্টিয়া পৌরবাজারে চাল কিনতে আসেন  শহরের আমলা পাড়ার বাসিন্দা মাহাবুব আলী। তিনি জানান,গত সপ্তাহে ২৫ কেজি ওজনের মিনিকেট চালের বস্তা কিনেছিলেন ১৬২৫ টাকায় এখন তা বেড়ে হয়েছে ১৭৫০ টাকা।  এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৫ টাকা । এ ব্যাপারে  তিনি বাজার মনিটরিংকে দায়ি করেন। 
গতকাল মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে ধানের হাটে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক সপ্তাহে ধানের দাম খুব একটা বাড়েনি। কিন্তু  মিনিকেট চাল উৎপাদনের জন্য সরু ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ১ হাজার ৩৫০ টাকা। বিনা-৭ জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৪০ টাকা মণে। এখন কৃষকের কাছে তেমন ধান নেই। মিনিকেট চাল উৎপাদনের জন্য অনেক আগেই মিল মালিকরা ধান  কিনে গুদামজাত করে রেখেছে। ফলে মিলাররা তাদের ইচ্ছা মত চালের দাম বাড়িয়ে দিচ্ছে । 


খাজা নগরে অবস্থিত হযরত অটো রাইচ মিলের মালিক হযরত আলী জানান ধানের দাম বৃদ্ধি এবং বৃষ্টির কারণে চাল উৎপাদন ব্যাহত হওয়ায় চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। 
গত বৃহস্পতিবার মিলগেটে বাসমতি চাল ৮৫ টাকা কেজি ও মিনিকেট চাল বিক্রি হয়েছে ৫৮ টাকা কেজি দরে। সেই চাল শনিবার বিক্রি হয়েছে ৮৮ টাকা কেজি ও ৬২ টাকা কেজি। এর কারণে  খুচরা বাজারে পড়েছে এর প্রভাব । খুচরা বাজারে ভোক্তারা বাসমতি চাল ৯০ টাক্ াকেজি মিনিকেট চাল ৬৫ টাকা কেজি দরে কিনতে বাধ্য হচ্ছেন। 
কুষ্টিয়া হাউজিং বাজারের চাল ব্যবসায়ী সুলভ ষ্টোরের  মালিক দেলোয়ার হোসেনের জানান, মিল মালিকরা দাম বাড়াচ্ছে বলেই বেশী দামে চাল বিক্রি করতে আমরা বাধ্য হচ্ছি । মিল মালিকরা চালের দাম কমালে আমরাও কম দামে বিক্রি করতে পারবো । 


এ বাপারে কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌহিদ বিন হাসান জনতার পত্রিকা  ও  দৈনিক আমাদের সময়  কে জানান, কোন কোন মিল মালিক চালের দাম বাড়াচ্ছে আমরা তাদের তথ্য সংগ্রহ করছি। দু/এক দিনের মধ্যেই তদন্ত সাপেক্ষে  আমরা অভিযান পরিচালনা করবো। ।  যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কারা চালের দাম বাড়াচ্ছে তাদের তথ্য দেয়ার জন্য তিনি জনসাধারণে প্রতি আহ্বান জানিয়ে বলেন তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
 

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু