৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

গণপূর্তের প্রকৌশলী রশিদের কোটি টাকার সম্পদের উৎস কোথায় ?

গণপূর্তের  প্রকৌশলী রশিদের কোটি টাকার সম্পদের উৎস কোথায় ?
গণপূর্তের প্রকৌশলী রশিদের কোটি টাকার সম্পদের উৎস কোথায় ?
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 04 আগস্ট 2026 | আপডেট: 08:34, 03 সেপ্টেম্বর 2026
 
 
জনতার পত্রিকা :
কুষ্টিয়া শহরের আলফামোড় হয়ে কমলাপুর এলাকায় প্রবেশ করলেই দূর থেকে নজর কাড়ে একটি সুউচ্চ, দৃষ্টিনন্দন বহুতল ভবন। আধুনিক স্থাপত্যশৈলী, নান্দনিক নকশা, ধূসর রঙের অভিজাত বাহ্যিক অবয়ব এবং লাল অলংকারধর্মী ইটের ডিজাইনের সমন্বয়ে নির্মিত ভবনটি প্রথম দেখাতেই যে কারও নজর কেড়ে নেয়।
ভবনের সামনের অংশে খোলা ইটের নকশা, কারুকাজ করা লোহার রেলিং, ব্যতিক্রমধর্মী গোলাকার জানালা, প্রশস্ত বারান্দা এবং অলংকরণযুক্ত পিলারের ব্যবহার ভবনটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। দিনের আলোয় যেমন ভবনটির স্থাপত্যশৈলী চোখে পড়ে, তেমনি রাতের আলোকসজ্জায় এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ছাদের চারপাশে উঁচু প্যারাপেট, ছাদে গাছপালার উপস্থিতি এবং সুচিন্তিত ডিজাইনের কারণে দূর থেকেই ভবনটি একটি অভিজাত আবহ তৈরি করে।
এলাকাবাসীর অনেকেই ভবনটিকে রসিকতার ছলে “রাজমহল” বলেও অভিহিত করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনটির নির্মাণশৈলীতে আধুনিকতার স্পষ্ট ছাপ রয়েছে। সম্মুখভাগের নান্দনিক ইটের অলংকরণ, প্রতিটি তলায় একই নকশার বারান্দা, উন্নতমানের গ্রিল, আকর্ষণীয় পিলার এবং বাহ্যিক ফিনিশিং ভবনটিকে আশপাশের অন্যান্য ভবন থেকে সহজেই আলাদা করেছে। এলাকায় নির্মিত বহুতল ভবনগুলোর মধ্যে এটি অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা বলেও অনেকে মন্তব্য করেন।
তবে ভবনটির এই জাঁকজমকপূর্ণ নির্মাণশৈলী যতটা প্রশংসা কুড়িয়েছে, ঠিক ততটাই আলোচনা শুরু হয়েছে এর নির্মাণ ব্যয় এবং মালিকের সম্পদের উৎস নিয়ে। জানা গেছে, ভবনটির মালিক কুষ্টিয়া গণপূর্ত (পিডব্লিউডি) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রশিদ। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে কর্মরত এই কর্মকর্তা কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই থেকে তিন বছর আগে তিনি কমলাপুর এলাকায় জমি কিনে সেখানে এই বহুতল ভবনটি নির্মাণ করেন।
স্থানীয়দের দাবি, ভবনটি নির্মাণে কয়েক কোটি টাকা ব্যয় হয়ে থাকতে পারে। এছাড়া ভবনটি যে জমির ওপর নির্মিত হয়েছে, তার বর্তমান বাজারমূল্যও কোটি টাকার বেশি হতে পারে বলে তাদের ধারণা। ভবনের বাহ্যিক সৌন্দর্য দেখে অনেকের ধারণা, নির্মাণে উন্নতমানের ও ব্যয়বহুল নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। স্থানীয়দের আরও দাবি, ভবনের অভ্যন্তরেও মূল্যবান টাইলস, আধুনিক ফিটিংস ও নান্দনিক ইন্টেরিয়র ব্যবহার করা হয়েছে।
ভবনের দুটি ফ্লোর ডুপ্লেক্স করে মো. আব্দুর রশিদ নিজে বসবাস করেন এবং বাকি ফ্লোরগুলো ভাড়া দেওয়া হয়েছে বলেও এলাকায় প্রচলিত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, বাড়িটি দেখতে অত্যন্ত সুন্দর। এলাকায় এমন নকশার ভবন খুব একটা নেই। কিন্তু একজন সরকারি কর্মকর্তার আয়ের সঙ্গে এত বড় বিনিয়োগের সামঞ্জস্য রয়েছে কি না, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।
স্থানীয়দের আরও অভিযোগ, মো. আব্দুর রশিদ বিভিন্ন সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পসহ একাধিক সরকারি উন্নয়ন প্রকল্পে দায়িত্ব পালন করেছেন। এসব প্রকল্পে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম বা অবৈধ সুবিধার মাধ্যমে সম্পদ অর্জিত হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আব্দুর রশিদ বলেন, আমার পার্সোনাল তথ্য আপনাকে দিব কেন। আমার আয়কর রিটার্ন ও অন্যান্য কাগজপত্র রয়েছে। প্রয়োজন হলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন। আমি নিয়মিত কর দিই এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করছি। আমি কীভাবে বাড়ি করেছি, সেটা আপনাদের বলতে বাধ্য নই।
এ ব্যাপারে কথা বলতে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন এর মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মঈনুল ইসলাম রওশনী বলেন, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ কিংবা গোয়েন্দা তথ্য পাওয়া গেলে দুদক আইন অনুযায়ী তা যাচাই-বাছাই করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে অবৈধ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।
এলাকাবাসীর মতে, ভবনটির স্থাপত্যশৈলী ও সৌন্দর্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে একই সঙ্গে একজন সরকারি কর্মকর্তার দৃশ্যমান সম্পদের উৎস নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরলে একদিকে যেমন জনমনে সৃষ্টি হওয়া নানা গুঞ্জনের অবসান ঘটবে, অন্যদিকে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনের শাসনও নিশ্চিত হবে।
1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার