৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত  ১৬  বাংলাদেশি
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 10 আগস্ট 2026 | আপডেট: 10:21, 31 আগস্ট 2026

ইন্টারনেট নিউজ : 

 

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি সোফা কারখানায় স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে আগুন লাগে। আগুনে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের সদস্যদের বরাতে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁ জেলার, দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাসিন্দা। নওগাঁর নিহত ব্যক্তিরা হলেন- ফরিদ, শুভ, মো. রুবেল প্রামাণিক, সুমন, মো. কালিউদ্দিন, মো. মোহন, মো. সুমন, মিনহাজ, হৃদয়, শাহীন, আবদুল জলিল, মাজিদুল ও সাগর। নাটোরের নিহতদের নাম শামীম ও সাব্বির। আর রাজশাহীর নিহত ব্যক্তি শ্যামল।

 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহত সবাই বাংলাদেশি নাগরিক।

বিজ্ঞপ্তি প্রকাশের সময়ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছিলেন। বাংলাদেশ সময় সোমবার রাত দেড়টার দিকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) রেজায়ে রাব্বি জানান, বাংলাদেশি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং নিহতদের পরিচয় শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছেন।

এর কয়েক ঘণ্টা আগে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশি কর্মী এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। পরে মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ানোর তথ্য জানানো হয়।

অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তদন্ত ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত